Writer : Dipan Bhattacharya
- Shipping Time : 10 Days
- Policy : Return/Cancellation?
You can return physically damaged products or wrong items delivered within 24 hours with photo/video proof.
Contact Customer Support for return initiation and receive return authorization via email. Securely package for return.
Refunds for eligible returns are processed within 7-10 business days via Bank Transfer.
Order cancellation allowed within 24 hours of placing it. Standard policy not applicable for undamaged/wrong product cases. Detailed info. - Genre : Essays>Archaeological & Historical Facts
- Publication Year : 2026
- ISBN No : 978-81-99759-05-3
- Binding : Card Board (Hard) with Gel Jacket
- Pages : 208
- Weight : 520 gms
- Height x Width x Depth : 08x6.5x01 Inch
If so, it will be notified
About the Book
গুপ্তধন শব্দটি শুনলেই যেন রহস্য আর দুঃসাহসিক অভিযানের ছবি চোখের সামনে ভেসে ওঠে। বাস্তবে গুপ্তধনের আবিষ্কারের কাহিনি অনেক সময় গল্পের মতোই চিত্তাকর্ষক। আর সেই কাহিনির সঙ্গে ইতিহাস যুক্ত হলে তা হয়ে ওঠে আমাদের পূর্বপুরুষদের জীবন ও সভ্যতা বোঝার এক অনন্য জ্ঞানভাণ্ডার। তখন তাদের প্রযুক্তি, আচার-রীতি, বাণিজ্যপথ থেকে শুরু করে ধর্মবিশ্বাস পর্যন্ত সবকিছুই এসে দাঁড়ায় কঠিন, পাথুরে প্রমাণ হিসেবে। এই বই সিন্ধু সভ্যতা নিয়ে এমনই রোমাঞ্চকর অথচ তথ্যনির্ভর অনুসন্ধানের এক সমৃদ্ধ ভাণ্ডার।
আমাদের কাছে সিন্ধু সভ্যতা এক আলোছায়ায় মোড়া রহস্যময় ইতিহাস। আর 'গুপ্তধন' শব্দটি উচ্চারিত হলেই জেগে ওঠে হারিয়ে যাওয়া এক সভ্যতার ছায়া, অনুচ্চারিত বহু জীবনের কাহিনি। এই দুইয়ের মিলনে যে টান তৈরি হয়, 'সিন্ধু সভ্যতায় গুপ্তধন' সেই আকর্ষণের কেন্দ্রেই দাঁড়িয়ে। এই বই গড়ে উঠেছে সেইসব 'না-ফেরা মানুষদের' গল্প ঘিরে; যাঁরা বিপদের আশঙ্কায় বা যুদ্ধের মুখে নিজেদের সঞ্চয় লুকিয়ে রেখে আর ফিরে আসতে পারেননি। তবে এখানে গুপ্তধন মানে কেবল সোনা-রূপার ঝলক নয়। প্রতিটি ভাণ্ডারের অলংকার, উদ্ধার হওয়া পুঁতি কিংবা মাটির পাত্রে গচ্ছিত ধাতুপিণ্ড হয়ে ওঠে প্রাচীন সভ্যতার কারিগরি দক্ষতা, ধর্মবিশ্বাস, বাণিজ্যপথ এবং আত্মপরিচয়ের প্রামাণ্য দলিল। মহেঞ্জোদারো, হরপ্পা, আল্লাহদিনো, মাণ্ডি, কুনাল, দাইমাবাদ; এইসব প্রত্নস্থলে আবিষ্কৃত অলংকার ও নিদর্শন বইটিতে এসেছে গভীর বিশ্লেষণের আলোকে।
শুধু মূল্যবান বস্তু নয়, লেখক তাঁর স্বকীয় ভঙ্গিতে প্রতিটি ভাণ্ডারের আড়ালে লুকিয়ে থাকা মানুষের ছায়া, সমাজের স্তরচিত্র এবং নির্মাণপ্রযুক্তির সূদতাও তুলে ধরেছেন। অলংকারের পাশাপাশি দাইমাবাদ থেকে পাওয়া ব্রোঞ্জ রথ ও প্রাণী-মূর্তির মতো শিল্পভাণ্ডারও আলোচনায় জায়গা পেয়েছে, যেখানে আমরা দেখি যে ভারতের এক ধর্ম বিশ্বাসের আদিম রূপ বা বীজ ধারণা যেন মূর্ত হচ্ছিল। প্রবন্ধধর্মী হলেও কাহিনিভাষ্যভিত্তিক এই গ্রন্থে তথ্যকে ব্যাখ্যার ভারে চাপা না দিয়ে পাঠকের সঙ্গে কথোপকথনের ভঙ্গিতে উপস্থাপন করা হয়েছে। ইতিহাস, প্রত্নতত্ত্ব ও সংস্কৃতিপ্রেমী পাঠকের কাছে এই বই কেবল একটি গবেষণাগ্রন্থ নয়; এ এক আবেগময় অনুসন্ধান।
দীপান ভট্টাচার্য: নৈহাটির কাঁঠালপাড়ার বাসিন্দা সান্দীপনি ভট্টাচার্য বেশি পরিচিত দীপান ভট্টাচার্য নামে। জন্ম ১৯৭১ সালে। অর্থনীতিতে স্নাতকোত্তর। কর্মজীবনে কাজের প্রয়োজনে শিখেছেন রুশ ভাষা। ভারত সরকারের এক উচ্চপদস্থ আধিকারিক ছিলেন, স্বেচ্ছাবসর নিয়ে এখন এক কর্পোরেট সংস্থার ডিরেক্টর হিসেবে নিয়োজিত। পেশার বাইরে শখ হল প্রত্নতত্ত্ব ঘেঁষা ইতিহাসচর্চা। সম্মানিত হয়েছেন 'রাখালদাস স্মৃতি পদক', 'রাখালদাস, ননীগোপাল মজুমদার স্মৃতি স্মারক সম্মাননা পুরস্কার', 'সুধীর চক্রবর্তী স্মৃতি সাহিত্য পুরস্কার-এর 'বিশেষ প্রশংসা', 'প্রত্নযোদ্ধা' খেতাব দ্বারা। প্রাচীন ভারতের ইতিহাস ও ধর্ম নিয়ে তাঁর একাধিক গ্রন্থ ও প্রবন্ধ আছে যা দেশে-বিদেশে বিশেষভাবে সমাদৃত হয়েছে।
